বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, জানা যাবে কাল

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আগামীকাল রবিবার (৬ সেপ্টেম্বর) একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল হাসান।

আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

তিনি বলেন, ‘২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে আগামীকাল আমরা বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

এর আগে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়াও জানিয়েছিলেন, ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!