চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে স্বল্পমেয়াদি ৪টি কোর্সে ভর্তি, আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

২০২৬-২০২৭ অর্থবছরে চারটি স্বল্পমেয়াদি কোর্সে প্রশিক্ষণার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)
২০২৬-২০২৭ অর্থবছরে চারটি স্বল্পমেয়াদি কোর্সে প্রশিক্ষণার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)|ছবি: সংগৃহীত

২০২৬-২০২৭ অর্থবছরে চারটি স্বল্পমেয়াদি কোর্সে প্রশিক্ষণার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটিতে এসব কোর্সে ভর্তির জন্য আগামী ১৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

রবিবার (২৫ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব প্রফেশনাল ফাইন্যান্স প্রোগ্রামে ভর্তি, আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত

বিসিটিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, কোর্সগুলো হলো—মে চলচ্চিত্র সম্পাদনা ও পোস্ট প্রোডাকশন প্রশিক্ষণ কোর্স, বেসিক ফিল্ম কোর্স, সিনেমাটোগ্রাফি কোর্স এবং ৯ম গ্রামাফিল্ম নির্মাণ কোর্স। প্রথম দুটি কোর্সের মেয়াদ আট সপ্তাহ করে, সিনেমাটোগ্রাফি কোর্সের মেয়াদ ছয় সপ্তাহ এবং গ্রামাফিল্ম নির্মাণ কোর্সের মেয়াদ সাড়ে তিন মাস। শেষের কোর্সে প্রথম ১২ সপ্তাহে সপ্তাহে দুই দিন ক্লাস অনুষ্ঠিত হবে।

প্রতিটি কোর্সে সর্বোচ্চ ২৫ জন করে প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে বিসিটিআই থেকে আগে স্বল্পমেয়াদি কোর্স সম্পন্নকারীরাও আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)

কোর্সের সংখ্যা: ৪টি

প্রশিক্ষণার্থীর সংখ্যা: প্রতি কোর্সে সর্বোচ্চ ২৫ জন

আবেদনের যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। বিসিটিআই থেকে আগে স্বল্পমেয়াদি কোর্স সম্পন্নকারীরাও আবেদন করতে পারবেন।

কোর্সের নাম ও মেয়াদ

১. ৫ম চলচ্চিত্র সম্পাদনা ও পোস্ট প্রোডাকশন প্রশিক্ষণ কোর্স: ৮ সপ্তাহ।

২. ৩য় বেসিক ফিল্ম কোর্স: ৮ সপ্তাহ।

৩. সিনেমাটোগ্রাফি কোর্স: ৬ সপ্তাহ।

৪. ৭ম প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স: সাড়ে ৩ মাস। প্রথম ১২ সপ্তাহে সপ্তাহে দুই দিন করে ক্লাস অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের সময়: রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রতিটি কোর্সের বিস্তারিত মডিউল ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বিসিটিআইয়ের ওয়েবসাইট থেকে ভর্তি ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর আবেদনপত্র অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে, ই-মেইলে অথবা সরাসরি কিংবা ডাকযোগে জমা দেওয়া যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রধান নির্বাহী, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, ১২৫/এ, এ. ডব্লিউ. চৌধুরী রোড, দারুস সালাম, ঢাকা-১২১৬।

ই-মেইল: bctibd2013@gmail.com

আবেদনের শেষ: ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার।

আবেদনপত্রের সঙ্গে যা লাগবে: আবেদনপত্রে প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মুঠোফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও ছবি-সংবলিত জীবনবৃত্তান্ত দিতে হবে।

আরও পড়ুনঃ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মাস্টার্স করার সুযোগ, আবেদন করবেন যেভাবে

বাছাই পরীক্ষা ও ভর্তি: আগামী ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯টায় বিসিটিআই ক্যাম্পাসে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা একই দিন ভর্তি হতে পারবেন। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ভর্তি ফি: সব কোর্সের জন্য জনপ্রতি ভর্তি ফি ৬ হাজার টাকা।

ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: আগামী ২২ নভেম্বর ২০২৬, রবিবার সকাল ৯টায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

যোগাযোগ: ০১৮২৬১৮৭২০০, ০১৬৭৩৬১৫৮৫১ ও ০১৫৩১৮৩৫২৮৬ নম্বরে।

বিস্তারিত জানতে এখানে দেখুন

WhatsApp Image 2026-10-26 at 1.37.22 AM.jpegসূত্র: দৈনিক ইত্তেফাক, ২৬ অক্টোবর ২০২৬, পৃষ্ঠা ৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!