ঢাবিতে এনভায়রনমেন্টাল প্ল্যানিং, ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টে প্রফেশনাল মাস্টার্স, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল প্ল্যানিং, ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট  (PMEPMSD)’ প্রোগ্রামের ৮ম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল প্ল্যানিং, ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (PMEPMSD)’ প্রোগ্রামের ৮ম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ|ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল প্ল্যানিং, ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (PMEPMSD)’ প্রোগ্রামের ৮ম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানুয়ারি-জুন ২০২৭ সেশনে ভর্তির জন্য আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে পরিচালিত এ প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ ১ বছর ৬ মাস বা ১৮ মাস। মোট তিন সেমিস্টারে শিক্ষার্থীদের ৪০ ক্রেডিট সম্পন্ন করতে হবে। কর্মজীবীদের সুবিধার জন্য সপ্তাহের ছুটির দিনে ক্লাস অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: কুবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা এবং শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। প্রোগ্রামে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের পাঠদানের পাশাপাশি মাল্টিমিডিয়া ও ওয়াই-ফাই সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, আধুনিক GIS, RS ও পরিবেশ গবেষণাগার এবং সমৃদ্ধ লাইব্রেরি সুবিধা রয়েছে।

ভর্তির যোগ্যতা

আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা উভয় পরীক্ষায় ৫.০০-এর মধ্যে কমপক্ষে ২.৫০ জিপিএ থাকতে হবে।

এ ছাড়া চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে কমপক্ষে ২.৫০ সিজিপিএ থাকতে হবে। তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রির ক্ষেত্রে এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি এবং দুই বছর মেয়াদি পাস স্নাতক ডিগ্রির ক্ষেত্রে দুই বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সব ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত হতে হবে।

পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিল্প খাত, উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মরত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম, দাতা সংস্থা ও সশস্ত্র বাহিনীর পেশাজীবীদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ভর্তি পরীক্ষা যেভাবে

ভর্তি পরীক্ষায় এক ঘণ্টার এমসিকিউ ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভূগোল, পরিবেশ ও উন্নয়নবিষয়ক বিভিন্ন প্রশ্ন থাকবে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশ ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে।

লিখিত ভর্তি পরীক্ষা: ১৮ ডিসেম্বর ২০২৬, বিকেল ৩টা ৩০ মিনিট

স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ

ভাইভা: ১৯ ডিসেম্বর ২০২৬, দুপুর ২টা।

আবেদন ও গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন ফরম ২৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করা যাবে pmepmsd.du.ac.bd ওয়েবসাইটে। পাশাপাশি নির্ধারিত সময়ে বিভাগীয় অফিস থেকেও অফলাইনে ফরম সংগ্রহ করা যাবে।

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬

লিখিত পরীক্ষা: ১৮ ডিসেম্বর ২০২৬

ভাইভা: ১৯ ডিসেম্বর ২০২৬

ভর্তি কার্যক্রম শেষ: ৩১ ডিসেম্বর ২০২৬

ক্লাস শুরু: ১ জানুয়ারি ২০২৭

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র, সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত কপি এবং পাসপোর্ট সাইজের তিন কপি ছবি জমা দিতে হবে।

WhatsApp Image 2026-09-26 at 2.26.07 AM.jpegসুত্র: প্রথম আলো ২৩ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!