ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন ১৮ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ |ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলা ও ইংরেজি—উভয় মাধ্যমে কিন্ডারগার্টেন (কেজি) থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ অক্টোবর ২০২৬ থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ ও নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

আরও পড়ুনঃ তৃতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, আবেদন ২৮ নভেম্বর পর্যন্ত

যেসব শ্রেণিতে ভর্তি নেওয়া হবে

বাংলা মাধ্যমে কেজি থেকে নবম শ্রেণি পর্যন্ত এবং ইংরেজি মাধ্যমে কেজি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। শ্রেণিভেদে আসনসংখ্যা ও ভর্তির যোগ্যতা আলাদা নির্ধারণ করা হয়েছে।

বাংলা মাধ্যমে কেজি শ্রেণিতে অভ্যন্তরীণ ও বহিরাগত শিক্ষার্থীদের জন্য ৩০টি করে আসন রয়েছে। প্রথম শ্রেণিতে ৪০টি, দ্বিতীয় শ্রেণিতে ১৫টি, তৃতীয় শ্রেণিতে ১৫টি, চতুর্থ শ্রেণিতে ১০টি, পঞ্চম শ্রেণিতে ১১টি, ষষ্ঠ শ্রেণিতে ১৫টি, সপ্তম শ্রেণিতে ৩৫টি, অষ্টম শ্রেণিতে ১০টি এবং নবম শ্রেণিতে ৩৫টি আসন রাখা হয়েছে।

ইংরেজি মাধ্যমে কেজি শ্রেণিতে ৫০টি, প্রথম শ্রেণিতে ১৪টি, দ্বিতীয় শ্রেণিতে ৫টি, তৃতীয় শ্রেণিতে ৫টি, চতুর্থ শ্রেণিতে ৫টি, পঞ্চম শ্রেণিতে ১০টি, ষষ্ঠ শ্রেণিতে ১১টি, সপ্তম শ্রেণিতে ১৩টি, অষ্টম শ্রেণিতে ১৫টি এবং নবম শ্রেণিতে ২২টি আসন রয়েছে।

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা

বিজ্ঞপ্তিতে শ্রেণিভেদে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। কেজি ও প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসংক্রান্ত নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। দ্বিতীয় থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী বয়স বিবেচনা করা হবে। সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে ভর্তির জন্য পূর্ববর্তী শ্রেণিতে অধ্যয়নের নির্ধারিত শর্তও পূরণ করতে হবে।

একজন শিক্ষার্থী একাধিক শ্রেণিতে আবেদন করতে পারবে না। আবেদনপত্রে শিক্ষার্থীর নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত তথ্যসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। আবেদনপত্রে কোনো ভুল তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবে।

আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র

অনলাইনে আবেদন ফি ১৫০ টাকা এবং সার্ভিস চার্জ ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

আবেদনের সময় শিক্ষার্থীর ছবি, জন্মনিবন্ধন-সংক্রান্ত তথ্য এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় নথি প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী অভিভাবক ও শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে ভর্তি-সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণের আগে বয়সসীমা, আসনসংখ্যা, প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষার সময়সূচি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ৬ ডিসেম্বর পর্যন্ত

ভর্তি পরীক্ষার সময়সূচি

বিজ্ঞপ্তি অনুযায়ী, কেজি ও প্রথম শ্রেণির বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যমের ভর্তি কার্যক্রমের জন্য পৃথক সময়সূচি রয়েছে। দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে। একই দিন দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে প্রশ্ন থাকবে। শ্রেণিভেদে পরীক্ষার নম্বর ও বিষয়ভিত্তিক বণ্টন আলাদা নির্ধারণ করা হয়েছে।

ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য, আবেদনপ্রক্রিয়া ও হালনাগাদ নির্দেশনার জন্য ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

বিস্তারিত জানতে এখানে দেখুন

Screenshot 2026-10-28 at 13-18-31 BDwbfvwm©wU j¨ve‡iUix ¯‹zj I K‡jR - AdmissionCircular.pdf.pngScreenshot 2026-10-28 at 13-18-45 BDwbfvwm©wU j¨ve‡iUix ¯‹zj I K‡jR - AdmissionCircular.pdf.pngScreenshot 2026-10-28 at 13-18-52 BDwbfvwm©wU j¨ve‡iUix ¯‹zj I K‡jR - AdmissionCircular.pdf.png

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!