ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বেন ৭ শিক্ষার্থী

জিটি রিপোর্ট

প্রকাশ:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল|ছবি: জিটি সম্পাদিত

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের নির্ধারিত কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী চলবে ভর্তি পরীক্ষা।

জানা গেছে, এবার বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৭৯৫টি। মোট আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। ওই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় সাতজন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ৬ কর্মকর্তা, আবেদন ২৮ জুলাই পর্যন্ত

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।

প্রবেশপত্র সংগ্রহের জন্য পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (https://dcuadmission.org-এ) প্রবেশ করে ই-মেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে ‘Applicant Login’ অপশনে লগইন করতে হবে। সেখান থেকেই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বিল নিয়ে মাউশির নতুন নির্দেশনা

এবারের ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। এছাড়া কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!