ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

জিটি রিপোর্ট

প্রকাশ:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো|ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আজ রবিবার ভর্তি পরীক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১১ জুলাই বিকেলে ৩-৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দুই শিফটে ১৭ জুলাই হবে। এ দিন সকাল ১১-১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের আর বিকেল ৩-৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষার পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর প্রয়োজন। তবে কাঙ্ক্ষিত বিষয় পেতে হলে নির্ধারিত বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।

এ পরীক্ষায় ১ আসনের বিপরীতে লড়বেন ৬ জন ভর্তিচ্ছু। মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি। এর মধ্যে কলাও সমাজ বিজ্ঞানে ৪ হাজার ৪৯৮টি, ব্যবসায় ১ হাজার ৯৯৭ টি ও বিজ্ঞানে ৪ হাজার৭৯৫টি। মোট আবেদন পড়েছে ৬৫ হাজার ৬৮০টি।

জানা গেছে, আবেদনের মধ্যে বিজ্ঞান ইউনিটে মোট পড়েছে ৩১ হাজার ৫৫৩টি যা মোট আবেদনের ৪৮ শতাংশ। ব্যবসায় শিক্ষায় মোট আবেদনের ১১ হাজার ২৪৪টি যা মোট আবেদনের ১৭শতাংশ এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে ২৩ হাজার ৩৬৫ টি আবেদন পড়েছে যা আজ পর্যন্ত মোট আবেদনের ৩৫ শতাংশ।

আরও পড়ুন:শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস পালনের নির্দেশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান, কলা ও সমাজবিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা এই তিন ইউনিটের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে (www.dcu.ac.bd) থেকে সব তথ্য জানতে পারবে। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর ৬ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!