একাদশ শ্রেণিতে ভর্তি: কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি|ছবি: সংগৃহীত

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করার পরও যারা কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চান না কিংবা ভর্তি হলেও অন্য কলেজে নতুন করে আবেদন করতে চান, তাদের জন্য দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ সুযোগ পেতে ১ অক্টোবর বিকেল ৪টার মধ্যে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।

আরও পড়ুন: একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

সোমবার (২৮ সেপ্টেম্বর) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিশ্চায়ন করা শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।

এ জন্য আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় উপস্থিত হয়ে আবেদন বা ভর্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন বা ভর্তি বাতিলের সময় প্রমাণক হিসেবে শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।

প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে দ্বিতীয় ধাপে অনলাইনের মাধ্যমে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন।নতুন ভাষা শিখুন

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের স্বাক্ষরে জরুরি বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!