একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ল

জিটি ডেস্ক

প্রকাশ:

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে|ছবি: সংগৃহীত

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি অবগত করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

চিঠিতে উল্লেখ করা হয়, যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ১০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদন করতে ব্যর্থ হবেন, তারা আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া খাতা পুনঃনিরীক্ষণ বা পুনর্মমূলহ্যায়নে যাদের ফলাফল পরিবর্তিত হয়েছে, তারা এই সময়ের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!