গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-পোস্ট ডক্টরাল প্রোগ্রামে ফেলোশিপ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও পোস্ট ডক্টরাল প্রোগ্রামে ফেলোশিপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও পোস্ট ডক্টরাল প্রোগ্রামে ফেলোশিপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে|ছবি: সংগৃহীত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও পোস্ট ডক্টরাল প্রোগ্রামে ফেলোশিপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ছাত্র ভর্তির নীতিমালা অনুসরণ করে পিএইচডি ও পোস্ট ডক্টরাল প্রোগ্রামের অটাম ২০২৬ টার্মে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে পাঁচজন শিক্ষার্থীকে এ ফেলোশিপ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পিএইচডি প্রোগ্রামের মেয়াদ ৩৬ মাস (৯ টার্ম) এবং পোস্ট ডক্টরাল প্রোগ্রামের মেয়াদ ১৮ মাস। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত হারে ফেলোশিপের মাসিক অর্থ প্রদান করা হবে।

আরও পড়ুন: বিইউপিতে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

যেসব বিভাগে আবেদন করা যাবে

ফেলোশিপের জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত বিভাগগুলোর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন—

* কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন

* কৃষিতত্ত্ব

* বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং

* ফসল উদ্ভিদবিদ্যা

* পরিবেশ বিজ্ঞান

* কীটতত্ত্ব

* কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন

* উদ্যানতত্ত্ব

* উদ্ভিদ রোগতত্ত্ব

* মৃত্তিকা বিজ্ঞান

* বীজ বিজ্ঞান ও প্রযুক্তি

* ডেইরি সায়েন্স

* কৃষি অর্থনীতি

* কৃষিবনায়ন ও পরিবেশ

* খাদ্য প্রকৌশল

* হেরিটেজ জেনেটিক্স

আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

আবেদনের সময়সূচি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে ফেলোশিপের আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফেলোশিপের আবেদন ফরম সংগ্রহ করা যাবে। আবেদনকারীকে যথাযথভাবে পূরণ করা গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের আবেদনপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত স্কলারশিপবিহীন ছাত্র-ছাত্রীরাও এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

ফেলোশিপ ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। সামার ২০২৬ টার্মে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

WhatsApp Image 2026-09-17 at 4.41.08 PM(2).jpegসূত্র: প্রথম আলো ১৭ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!