হাবিপ্রবির ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা

জিটি রিপোর্ট

প্রকাশ:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

এ ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ২৮ জানুয়ারি। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবু হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে স্নাতক কোর্সে লেভেল-১, সেমিস্টার-১-এ ছাত্র-ছাত্রী ভর্তির জন্য গঠিত ভর্তি কমিটির প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক ভর্তি পরীক্ষা আগামী ২৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিস্তারিত সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!