হলি ক্রস কলেজে সিলেকশন টেস্ট: যা যা সঙ্গে নিতে হবে

জিটি ডেস্ক

প্রকাশ:

হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সিলেকশন টেস্টে অংশ নিতে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু কাগজপত্র পরীক্ষার হলে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সিলেকশন টেস্টে অংশ নিতে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু কাগজপত্র পরীক্ষার হলে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে|ছবি: সংগৃহীত

হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সিলেকশন টেস্টে অংশ নিতে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু কাগজপত্র পরীক্ষার হলে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর ও স্মার্ট ঘড়ির মতো ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।

১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত কলেজ কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: ভিকারুননিসায় একাদশ শ্রেণিতে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ

যেসব কাগজপত্র জমা দিতে হবে:

১. ডাউনলোড করা আবেদন ফরম: সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাপলার করে বাম পাশে সংযুক্ত করতে হবে।

২. এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।

৩. অনলাইন ট্রান্সক্রিপ্টের কপি।

উল্লিখিত সব কাগজপত্র একত্রে স্ট্যাপলার করে প্রতিটি কাগজের ডান পাশের কোণে অ্যাপ্লিকেশন আইডি নম্বর লিখে আনতে হবে। সিলেকশন টেস্ট হলে অবশ্যই এসব কাগজপত্র জমা দিতে হবে।

পরীক্ষার হলে যা আনতে হবে: সিলেকশন টেস্টের দিন শিক্ষার্থীদের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড), কলম, পেনসিল, রাবার ও স্কেল আনতে হবে। এসব একটি ক্লিয়ার ফাইলে করে আনতে বলা হয়েছে।

আরও পড়ুন: এসএসসি পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নির্দেশনা দিল নটর ডেম কলেজ

যেসব জিনিস আনা যাবে না: পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।

কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত ওই জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা মেনে সিলেকশন টেস্টে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের বলা হয়েছে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

image.psd(1).jpg

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!