যশোর শিক্ষা বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার কলেজগুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় পাঁচ ধরনের শিক্ষার্থী ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির সুযোগ পাচ্ছেন। এ বিষয়ে শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর কুবায়েত হোসেন তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বোর্ডের ওয়েবসাইটে ইতোমধ্যে সংশ্লিষ্ট নোটিশ প্রকাশ করা হয়েছে।
যেসব শিক্ষার্থী বিশেষ কোটায় সুযোগ পাচ্ছেন
বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থী
প্রবাসী সন্তান
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী
খেলাধুলায় বিভাগীয় বা জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী
সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় বা জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী
আরও পড়ুন: এসএসসি পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নির্দেশনা দিল নটর ডেম কলেজ
ভর্তির নিয়মাবলী ও শর্তসমূহ
জিপিএ শিথিল: এসব শিক্ষার্থীর জন্য কলেজ নির্ধারিত ন্যূনতম জিপিএ শিথিল করা হয়েছে।
অনলাইন আবেদন মুক্ত: ভর্তির জন্য অনলাইনে কোনো আবেদন করার প্রয়োজন নেই।
সরাসরি ফরম পূরণ: পছন্দমতো কলেজে গিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করতে হবে।
প্রমাণপত্র জমা: ফরমের সাথে অবশ্যই সংশ্লিষ্ট কোটার বৈধ প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।
যাচাই-বাছাই ও চূড়ান্ত ভর্তি: কলেজ কর্তৃপক্ষ জমা দেওয়া প্রমাণপত্র যাচাই-বাছাই করার পর সত্যতা সাপেক্ষে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি সম্পন্ন করবেন। এ ক্ষেত্রে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়নি।


