মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
ভর্তি

ও লেভেল এ লেভেল শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৫২ AM

বিদেশি পাঠ্যক্রম অধ্যয়নকারী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখছে শিক্ষামন্ত্রী
বিদেশি পাঠ্যক্রম অধ্যয়নকারী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখছে শিক্ষামন্ত্রী|ছবি: সংগৃহীত

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস আয়োজিত ‘বিদেশি পাঠ্যক্রম অধ্যয়নকারী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল ব্যাংকিং মাস্টার্সে ভর্তি, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত

শিক্ষামন্ত্রী বলেন, বিদেশি পাঠ্যক্রমে ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের বিষয়টি পর্যালোচনা করতে ইউজিসির নেতৃত্বে কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হবে, যাতে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সমান সুযোগ পায়।

ভারত ও পাকিস্তানের শিক্ষাব্যবস্থার উদাহরণ দিয়ে ড. মিলন বলেন, প্রতিবেশী দেশগুলোতে ও লেভেল ও এ লেভেলের সনদকে নিজস্ব উচ্চমাধ্যমিক সার্টিফিকেটের (এইচএসসি) সমমানের সঙ্গে সমন্বয়ের স্পষ্ট নীতিমালা রয়েছে।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে ইংরেজি বিভাগে মাস্টার্সে ভর্তি, আবেদন শুরু ১২ নভেম্বর

বাংলাদেশেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার সব স্তরে সমতা নিশ্চিত করতে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসের সভাপতি মো. মোরশেদুল ইসলাম। এতে বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বক্তব্য দেন।

ট্যাগ:ও লেভেলএ লেভেলশিক্ষার্থীভর্তি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!