নটর ডেম কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নটর ডেম কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাগজপত্র ১৮ সেপ্টেম্বর জমা নেওয়া হবে
২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নটর ডেম কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাগজপত্র ১৮ সেপ্টেম্বর জমা নেওয়া হবে|ছবি: সংগৃহীত

নটর ডেম কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ সেপ্টেম্বর শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিতে হবে।

জমাদানের প্রয়োজনীয় কাগজপত্র

১৮ই সেপ্টেম্বর ভর্তি ফরমসহ অন্যান্য কাগজপত্র সরাসরি কলেজে জমা নেওয়ার কার্যক্রম পরিচালিত হবে। ফরম জমা দেওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে:

ভর্তি ফরম ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

এসএসসি পরীক্ষা পাসের নম্বরপত্রের প্রিন্টআউট কপি।

স্কুলের প্রশংসাপত্রের ফটোকপি।

এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র।

জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি (বাংলা/ইংরেজি)।

সাম্প্রতিক তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

বিশেষ নির্দেশনা ও সামগ্রী বিতরণ

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্দিষ্ট কাগজপত্র সফলভাবে জমা দেওয়ার সাপেক্ষে ওইদিনই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্মের জন্য কাপড়, ব্যাগ এবং খাতা-কলম ইত্যাদি প্রদান করবে।

শৃঙ্খলার স্বার্থে শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত সময় এবং নির্দিষ্ট বুথ বা কক্ষ নম্বরগুলো যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সময়সূচি দেখুন:

image.psd(7).jpg

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!