অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাস ও রাজধানীর বিএএফ শাহীন কলেজে অনুষ্ঠিত হবে। অন্যদিকে স্নাতকোত্তরের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়টির ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর।
আরও পড়ুন: বিইউপিতে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য পরবর্তীতে ওয়েবসাইটে ও দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়টি লালমনিরহাটে অবস্থিত। এটি বাংলাদেশ অ্যাভিয়েশন সংক্রান্ত দেশের একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ৪৬তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নির্মিত হয়।

