২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংযুক্ত কলেজগুলোতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তির বিষয় চয়েস দেওয়ার সময় বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে ২৯ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে বিষয় চয়েস দেওয়া যাবে। নির্বাচিতদের তালিকা প্রকাশ হবে ৩০ আগস্ট রাত ১১টায়।
আরও পড়ুন: একাদশে ভর্তি কবে, দেখে নিন
নির্বাচিত শিক্ষার্থীদের ৩১ আগস্ট দুপুর ১২টা থেকে ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সোনালী বিল পেমেন্ট সিস্টেমে ৬ হাজার ৫০০ টাকা ভর্তি ফি দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। বিষয় চয়েস দিতে হবে dcuadmission.org ওয়েবসাইটে।
পোষ্য, খেলোয়াড় ও হিজড়া (তৃতীয় লিঙ্গ) কোটায় ভর্তিচ্ছুদের ২৭ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় সনদসহ আবেদন করতে হবে। আর কোটায় প্রথম ও দ্বিতীয় মাইগ্রেশনে ভর্তি নিশ্চয়নকারীদের প্রমাণপত্র, প্রবেশপত্র ও চয়েস ফরমের প্রিন্ট কপি ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
আরও পড়ুন: ৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষাশিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদেরও প্রয়োজনীয় কাগজপত্র ও পে-স্লিপসহ ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

