সেন্ট যোসেফ কলেজে একাদশে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জিটি ডেস্ক

প্রকাশ:

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ |ছবি: সংগৃহীত

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.sjs.edu.bd) এই ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে গত ১১ ও ১২ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১৫ ও ১৬ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি আবেদনপত্র সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের। ১৭ সেপ্টেম্বরের মধ্যে ভর্তিপ্রক্রিয়া শেষ করতে হবে।

ফলাফল দেখুন এখানে

আরও পড়ুন: হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে

গত কয়েক বেশ বছর ধরে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোর একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে চার্চ পরিচালিত চারটি প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় এবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল।

আজ শিক্ষাপ্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করে বলা হয়, আগামী ১৬-১৮ সেপ্টেম্বরের মধ্যে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে। এর আগে ১৫-১৬ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভর্তির ফরম নিতে হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!