আইনজীবী হত্যা মামলায় কারাগারেই থাকছেন চিন্ময় কৃষ্ণ দাস

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস
হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস|ছবি: সংগৃহীত

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেননি হাইকোর্ট।

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের হওয়া আরও চার মামলার জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার (১১ মে) দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর বার্তা ‘সবার আগে জনগণের নিরাপত্তা’

আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর হত্যা মামলাসহ পাঁচ মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। পরে গত ৭ মে শুনানি শেষে আদেশের জন্য ১০ মে দিন নির্ধারণ করা হয়।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। মামলাটি করেন চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান।

আরও পড়ুন: ছাত্ররাজনীতি নিষিদ্ধের নামে ‘ধোঁকাবাজি’ চলছে: ছাত্রদল

ওই বছরের ২৫ নভেম্বর চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও বাধা সৃষ্টি করলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরে তার বাবা হত্যা মামলা দায়ের করেন।

এ ছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় চিন্ময় দাসের বিরুদ্ধে আরও চারটি মামলা করা হয়।

এস/এম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!