বৃহস্পতিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জিটি রিপোর্ট

প্রকাশ:

বৃহস্পতিবার সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে খাগড়াছড়ি ও নীলফামারীর কিছু েএলাকায়
বৃহস্পতিবার সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে খাগড়াছড়ি ও নীলফামারীর কিছু েএলাকায়|ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১ নম্বর ফিডার, ৩ নম্বর ফিডার এবং ভাইবোন ছড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে নিতে ফ্রেমওয়ার্ক তৈরি করছে ইউজিসি

এর আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে— ১ নম্বর ফিডারের নারানখাইয়া থেকে স্টেডিয়াম পর্যন্ত এলাকা; ৩ নম্বর ফিডারের রসুলপুর, রাঙ্গাপানি ছড়া, ৫ মাইল থেকে ৮ মাইল পর্যন্ত এলাকা এবং ভাইবোন ছড়া ফিডারের সব এলাকা। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

অন্যদিকে, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, বৃহস্পতিবার নীলফামারী পবিসের আওতাধীন সদর উপজেলার পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।

এ কারণে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!