গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টা থেকে কুমিল্লা জেলার কয়েকটি এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লাকসাম উপ-এলাকার গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতের কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ।

