চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

জিটি রিপোর্ট

প্রকাশ:

মেডিক্যাল বোর্ডের পরামর্শে দেশে ফিরছেন মির্জা আব্বাস
মেডিক্যাল বোর্ডের পরামর্শে দেশে ফিরছেন মির্জা আব্বাস|ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

তাকে বহনকারী বিমানটি রাত ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে অনেকটাই সুস্থ। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।

প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

পরদিন ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর পরবর্তী চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে এবার দেশে ফিরছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!