এগিয়ে আসছে ভর্তি পরীক্ষা, যা জানালেন শিক্ষামন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

সেশনজট কমাতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী
সেশনজট কমাতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী|ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের সেশনজট কমাতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি এইচএসসি পরীক্ষার পরপরই ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক/কর্মচারী বদলি নীতিমালা-২০২৬’ সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসির দুই বছরের পাঠক্রম নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা চলছে, যাতে কোনো সেশনজট না হয়। সে লক্ষ্যে সব বিষয় সমন্বয় করে এগোনো হচ্ছে। ডিসেম্বরকে পরীক্ষার চূড়ান্ত সময় ধরে সিলেবাস সম্পন্ন করে পরীক্ষা নেওয়া হবে। এরপর দ্রুত ফল প্রকাশ করে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে, যাতে শিক্ষার্থীদের জীবনের এক বা দুই বছর অযথা নষ্ট না হয়।

তিনি আরও জানান, ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে কোচিং নির্ভরতা কমবে এবং শিক্ষার্থীরা সরাসরি এক ধাপ থেকে পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবে।

আরও পড়ুন: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদ ৭১, আবেদন শুরু ২৭ এপ্রিল

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, পরীক্ষা, ফলাফল ও ভর্তি—পুরো প্রক্রিয়াটি একটি ধারাবাহিক কাঠামোর মধ্যে আনা হবে, যাতে কোনো ধরনের বিরতি বা জটিলতা না তৈরি হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!