হালাল সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

হালাল স্ট্যান্ডার্ড ও সার্টিফিকেশন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে
হালাল স্ট্যান্ডার্ড ও সার্টিফিকেশন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে|ছবি: সংগৃহীত

হালাল পণ্যের মান নির্ধারণ ও হালাল সনদ দেওয়ার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়কে দিয়েছে সরকার। এ বিষয়ে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (২৩ আগস্ট) সংশোধিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশ অধিকতর সংশোধন করেছেন।

সংশোধনের মাধ্যমে রুলস অব বিজনেসের শিডিউল-১-এ, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টনসংক্রান্ত তালিকায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ নামে নতুন একটি আইটেম সংযোজন করা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

এর ফলে হালাল পণ্যের মান নির্ধারণ এবং হালাল সনদ দেওয়ার বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় পরিচালিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন পণ্যের হালাল মান নির্ধারণ ও সনদ দেওয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে এসব কার্যক্রমের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন ছিল।

‘রুলস অব বিজনেস’ সংশোধনের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের তালিকায় হালাল স্ট্যান্ডার্ড ও সার্টিফিকেশন অন্তর্ভুক্ত করায় এ কার্যক্রমের প্রাতিষ্ঠানিক ও আইনগত ভিত্তি আরও সুস্পষ্ট হলো।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!