পাবনার ঈশ্বরদী ইপিজেডে পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (৯ মে) সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন।
শ্রমিকরা জানান, তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই পরিবহন ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অথচ বেতন বৃদ্ধি না হওয়ায় স্বল্প আয়ে অতিরিক্ত ভাড়া বহন করা তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। দ্রুত বর্ধিত ভাড়া প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এ সময় শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ইপিজেডের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
আরও পড়ুন: গাজীপুরে নৃশংস হত্যাকাণ্ড, একই পরিবারের পাঁচজন নিহত
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। এ কারণে তারা বিক্ষোভ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

