মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগবে দুই বছর: অর্থমন্ত্রী

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:২৭ AM

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী|ছবি: সংগৃহীত

দেশে চলমান গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট রাতারাতি সমাধান হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ সংকট কাটাতে ন্যূনতম দুই বছর সময় লাগবে। দীর্ঘদিন গ্যাস অনুসন্ধান না করায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (‌১৭ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালের সভাপতিত্বে সভায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত হয়ে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

আরও পড়ুন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ ৪ নেতা

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জ্বালানি সরবরাহ নিশ্চিত করা ছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়। তবে একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করতেও অন্তত দেড় থেকে দুই বছর সময় লাগে। ফলে আগামী ২৪ মাসের আগে এই সংকটের স্থায়ী সমাধান মিলবে না।’

তিনি বলেন, ‘সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে। নতুন করে গ্যাস অনুসন্ধান, সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং কয়লাভিত্তিক প্রকল্পের কাজ ত্বরান্বিত করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের নতুন জ্বালানি নীতি প্রকাশ করা হবে, যা ভবিষ্যতে দিকনির্দেশনা দেবে। তবে এর মধ্যবর্তী সময়টাতে সবাইকে সতর্ক থাকতে হবে।’

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

অর্থনীতি ও অর্থায়ন ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী জানান, সরকারের মূল রাজস্ব আদায় বাড়াতে নীতি নির্ধারণ ও বাস্তবায়ন বিভাগ আলাদা করা হবে। ছোট ব্যবসায়ীদের জন্য নির্ধারিত হারে কর নির্ধারণের পরিকল্পনা চলছে এবং এ জন্য একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে। ব্যাংক খাতের বিশাল মূলধন ঘাটতি সরকারের পক্ষে একা মেটানো সম্ভব নয় উল্লেখ করে তিনি বিকল্প অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পুঁজিবাজার প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সেখানে কিছু নীতিগত পরিবর্তন আনা হয়েছে এবং বাজারে আরও ভালো মানের তালিকাভুক্ত কোম্পানি প্রয়োজন।

সভাপতির বক্তব্যে অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ব্যবসায়ীরা কেবল সমস্যার কথা না তুলে সমাধানের অংশ হতে চান। বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে ভবিষ্যতে এ ধরনের আলোচনা আরও অব্যাহত থাকবে।

ট্যাগ:অর্থ মন্ত্রণালয়অর্থনীতিঅর্থ ও পরিকল্পনামন্ত্রীঅর্থনৈতিক সংকট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!