জ্বালানি সংকট মোকাবিলায় বিএনপি সরকার ব্যর্থ: নাসীরুদ্দীন পাটওয়ারী

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

বিএনপি সরকারকে বিদায়ের হুঁশিয়ারি এনসিপির
বিএনপি সরকারকে বিদায়ের হুঁশিয়ারি এনসিপির|ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরকারের নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলা মোটর এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সরকার ইতোমধ্যে দেশের মানুষের সামনে ব্যর্থ প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, সরকার এরই মধ্যে কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে জ্বালানি সংকট রয়েছে—এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে সেই সংকট মোকাবিলায় সরকারের সক্ষমতা নেই, সেটি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ৩০১ পদে

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। তার ভাষ্য, সরকার গণমাধ্যমের ওপরও অবরোধ দিয়েছে।

তিনি বলেন, “এই ব্যর্থ সরকারকে আমরা লংমার্চ থেকে বলেছি, তাদের সামনে একটাই পথ আছে—এক দফা দাবি। সরকার মনে করলে বিরোধী দল বা ১১-দলীয় জোট কী করবে, তা নয়; জনগণই রাস্তায় তাদের ধাওয়া দেবে। কারণ জনগণের পেটে তারা লাথি দিয়েছে।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতা-কর্মীরা। মিছিলটি পরীবাগ এলাকায় ‘জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্য’-এর সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত

মিছিল থেকে এনসিপির নেতারা সরকারের পদত্যাগের হুঁশিয়ারি দেন। তারা বলেন, যারা জনগণের গলায় ছুরি বসায়, তাদের আর ক্ষমতায় থাকার প্রয়োজন নেই।

বিক্ষোভ মিছিলে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, সদস্যসচিব এস এম শাহরিয়ার, ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ, যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!