খামেনির জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার

জিটি রিপোর্ট

প্রকাশ:

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম|ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ্ আলি খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি ৩ জুলাই তেহরানে পৌঁছাতে পারেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আয়াতুল্লাহ্ আলি খামেনির জানাজা ৪ জুলাই রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে সমাহিত করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে আয়াতুল্লাহ্ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারান। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!