মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

মেহেরপুর সীমান্তে আবারও ৩ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০২:৪৪ PM

সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে
সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে|ছবি: ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে আবারও তিনজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার (২৬ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধলা সীমান্তের ১৩৫/৭ নম্বর মেইন পিলারের কাছে ভোরের দিকে বিএসএফ সীমান্তের সুরক্ষা ফটক খুলে তিনজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। তারা ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের একটি পাটখেতের ভেতর দিয়ে এগোতে থাকেন। এ সময় মাঠে কাজ করতে যাওয়া স্থানীয় কৃষকেরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে খবর দেন।

আরও পড়ুন: তারেক রহমানের চীন সফর, ১৭ সমঝোতা

স্থানীয় বাসিন্দা জবেদ আলী জানান, ভোরের দিকে বিএসএফ কাঁটাতারের গেট খুলে কয়েকজনকে এপারে পাঠায়। তারা পাটখেতের ভেতর দিয়ে এগিয়ে আসছিলেন। পরে কৃষকেরা বিষয়টি বুঝতে পেরে বিজিবিকে জানালে টহলরত সদস্যরা ঘটনাস্থলের দিকে যান। বিজিবির উপস্থিতি টের পেয়ে অনুপ্রবেশকারীরা ফিরে গিয়ে আবার ভারতের কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান নেন। পরে তাদের আর সেখানে দেখা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাধাগোবিন্দপুর ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শিশির কুমার সরকার বলেন, কয়েকজন সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন:স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

তবে স্থানীয় বাসিন্দাদের সতর্কতা এবং বিজিবির দ্রুত তৎপরতায় তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারেননি। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

এর আগের দিন বৃহস্পতিবার ভোরেও ধলা সীমান্তের পাশের সহড়াবাড়িয়া বিজিবি ক্যাম্প এলাকায় একই কায়দায় ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।

ট্যাগ:বিজিবি মোতায়েনবিজিবির অভিযানবিএসএফসীমান্তভারতীয় সীমান্তরক্ষী বাহিনীসাতক্ষীরা সীমান্তপুশ ইন

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!