রাজধানীর ধানমন্ডিসহ আশপাশের কয়েকটি এলাকায় মঙ্গলবার (২১ জুলাই) টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পুরোনো ও লিকেজযুক্ত গ্যাস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় পুরোনো বিতরণ লাইন ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ চলবে। এ কারণে ওই সময় এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: গোল্ডেন বুট-বল-গ্লাভস, বিশ্বকাপে কে পেল কোন পুরস্কার
যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো— ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড এবং কাঁঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক।
এ ছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

