মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদে বিকল্প দায়িত্বে ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রী

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৩:০৪ PM

ত্রয়োদশ সংসদে মন্ত্রীদের বিকল্প দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ
ত্রয়োদশ সংসদে মন্ত্রীদের বিকল্প দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ|ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালনকারীদের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে নির্দিষ্ট মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদ-সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। তবে কোনো কারণে সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে নির্ধারিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী ওই দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের (প্রধানমন্ত্রীর কার্যালয়) অনুপস্থিতিতে বিকল্প হিসেবে সংসদীয় দায়িত্ব পালন করবেন তিন মন্ত্রী। তারা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যান্য মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্বপ্রাপ্তরা হলেন—

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: ড. আবদুল মঈন খানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

খাদ্য মন্ত্রণালয়: আফরোজা খানমের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: আন্দালিব রহমানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আরও পড়ুন: ঈদ-ই-মিলাদুন্নবী ঘিরে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: এম রশিদুজ্জামান মিল্লাতের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়: সাচিং প্রুর অনুপস্থিতিতেও দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে জারি করা প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

ট্যাগ:স্থানীয় সরকারমন্ত্রীবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়তথ্য ও সম্প্রচার মন্ত্রীখাদ্য মন্ত্রণালয়

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!