নিত্যপণ্যে কর ছাড়, বিলাস পণ্যে বাড়তি করের পরিকল্পনা সরকারের

জিটি রিপোর্ট

প্রকাশ:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)|ছবি: সংগৃহীত

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ছাড়ের পরিকল্পনা করছে সরকার। একইসঙ্গে বিলাসবহুল পণ্য, আগ্নেয়াস্ত্র ও উচ্চমূল্যের যানবাহনের ওপর বাড়তি কর আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, আটা, ময়দা, পেঁয়াজ ও বিভিন্ন মসলার মতো নিত্যপণ্যে বিদ্যমান ১ শতাংশ উৎস কর বাতিলের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি এসব পণ্যের ওপর আরোপিত ১ শতাংশ টার্নওভার করও যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করল সরকার

অন্যদিকে পিস্তল, রিভলভার ও শটগানের মতো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নে কর দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে এনবিআর। এছাড়া বিলাসবহুল প্রাইভেটকার, জিপ, হেলিকপ্টার ও বিমানের ওপর অতিরিক্ত আয়কর আরোপের পরিকল্পনাও রয়েছে।

পরিবেশবান্ধব হলেও উচ্চমূল্যের বৈদ্যুতিক গাড়ির ওপরও অগ্রিম আয়কর বাড়ানোর চিন্তা করছে সরকার।

এছাড়া প্রথমবারের মতো ব্যাটারিচালিত রিকশাকে করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় বছরে ৫ হাজার টাকা এবং পৌরসভা এলাকায় ২ হাজার টাকা কর নির্ধারণ করা হতে পারে।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সম্পন্ন হলো জ্বালানি লোডিং

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগামী বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার পাশাপাশি উচ্চবিত্ত ও বিলাসী খাতে করের চাপ বাড়ানোর নীতি নেওয়া হয়েছে। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশাকে নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আনতেও এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এস/এম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!