দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ ঘোষণা দেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যের ওপর বর্তমানে বিদ্যমান ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ উৎসে কর কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো
তিনি বলেন, গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছিল। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নিত্যপণ্যে কর হ্রাসের এই উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে সরকার আশা করছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে বাজেট বক্তৃতা শুরু করেন।
এস/এম

