শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, গত ৪-৫ দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে (ভাইরাল ফ্লু) ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ। চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চার শর্ত পূরণ না হলে সরকারি প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী
তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান আবদুল্লাহ আল কায়েস।
মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

