‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশ সচিবালয়
বাংলাদেশ সচিবালয়|ছবি: সংগৃহীত

‘ওটিপি’ (একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড) ছাড়া কোনো দর্শনার্থী বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। প্রবেশের আগে দর্শনার্থীদের ওটিপি যাচাই করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সই করেছেন উপসচিব মো. তোফায়েল হোসেন।

আরও পড়ুন: প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের প্রবণতা সম্প্রতি বেড়েছে। এ ধরনের অনুমোদনবিহীন প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তাব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় বাংলাদেশ সচিবালয়ে আসা দর্শনার্থীদের প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!