পেট্রল-অকটেনের দাম ফের বাড়ল

জিটি রিপোর্ট

প্রকাশ:

পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে
পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে|ছবি: সংগৃহীত

জুন মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে।

রবিবার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের খুচরা বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

নতুন এ মূল্য আগামী ১ জুন থেকে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর আগে গত ৩০ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে মে মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

এরও আগে, গত ১৮ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। আন্তর্জাতিক বাজারে দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়ে থাকে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!