রোববার যেসব এলাকায় ছয় ঘণ্টা গ্যাস থাকবে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

রোববার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুগঞ্জ উপজেলায়
রোববার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুগঞ্জ উপজেলায়|ছবি: সংগৃহীত

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী রোববার (২২ ফেব্রুয়ারি) ছয় ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বার্তায় বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয় ঘণ্টা আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!