সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

সংসদের নিয়মিত অধিবেশনেই হবে রাষ্ট্রপতি নির্বাচন
সংসদের নিয়মিত অধিবেশনেই হবে রাষ্ট্রপতি নির্বাচন|ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন করতে বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন হয়নি।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকারবিষয়ক এক পরামর্শ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। এ জন্য আলাদা কোনো বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই।

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না।

আরও পড়ুন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তদন্তে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হলে সেসব মামলা প্রত্যাহার করা হবে।

এ সময় তিনি আরও বলেন, বর্তমানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা শূন্যের কোটায় নেমে এসেছে। পাশাপাশি ধর্ষণের মামলার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি যত প্রভাবশালী রাজনৈতিক নেতাই হোন না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!