শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী|ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বিনিয়োগ করবে। শিক্ষা ব্যবস্থায় বিনিয়োগই এ সরকারের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি কি একবারেই ৫ শতাংশ নিতে পারব? যেখানে না খেয়ে আমরা শুকনো, রুগ্ন ও দুর্বল হয়ে গেছি—হঠাৎ করে যদি বড় পরিসরে খাবার দেওয়া হয়, তা কি খাওয়া সম্ভব?’

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

তিনি আরও বলেন, ‘আমাকে বাজেট নিতে বলা হয়েছে, তবে সেটি ধীরে ধীরে নিতে হবে। সরকার দেবে, প্রধানমন্ত্রী দেবেন—আমরা ধাপে ধাপে তা বাস্তবায়ন করব এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

এছাড়া আগামী বাজেটের পর সরকার শিক্ষকদের বিষয়েও গুরুত্ব সহকারে ভাববে বলে জানান শিক্ষামন্ত্রী।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!