রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, রাষ্ট্রপতি তার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিবেদনে দুটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, রাষ্ট্রপতি ইতোমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন। অপর একটি সূত্রের দাবি, গত মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রীর কাছে এ সিদ্ধান্তের কথা জানান এবং শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন। বিষয়টি সংবেদনশীল হওয়ায় কোনো সূত্রই পরিচয় প্রকাশ করেনি।
আরও পড়ুন: এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলছে ইসি
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা জোরালো হয়েছে।
তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত রাষ্ট্রপতির দপ্তর কিংবা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

