সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ঘোষণার অপেক্ষা

জিটি রিপোর্ট

প্রকাশ:

চূড়ান্ত পর্যায়ে কার্যক্রম
চূড়ান্ত পর্যায়ে কার্যক্রম|ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো মুহূর্তে এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুস সাত্তার বলেন, ‘পে স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।’

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার একটি পে-কমিশন গঠন করেছিল। ওই কমিশন ইতোমধ্যে সরকারের কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এরপর বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পে-কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, সচিব কমিটিও তাদের প্রতিবেদন চূড়ান্ত করেছে।

সচিব কমিটি নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে। সুপারিশ অনুযায়ী, প্রথম বছরে মূল বেতন এবং পরের বছরে ভাতা বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

এখন সচিব কমিটির সুপারিশ মন্ত্রিসভায় পর্যালোচনা করা হবে। এরপর নতুন বেতন কাঠামো কীভাবে ও কোন পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!