মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এখন সময়ের দাবি: রাষ্ট্রপতি

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৫১ PM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন|ছবি: সংগৃহীত

মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, পরিকল্পিত ও গুণগত জনসংখ্যাই একটি দেশের প্রধান শক্তি এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি।

রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, একটি জাতির প্রকৃত শক্তি জনসংখ্যার আকারে নয়; বরং জনগণের শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, কর্মসংস্থান ও উৎপাদনশীলতার ওপর নির্ভর করে। অদক্ষ ও বেকার জনসংখ্যা শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, শ্রমবাজার, পরিবেশ ও সামাজিক নিরাপত্তার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা নতুন নতুন চ্যালেঞ্জের জন্ম দেয়।

আরও পড়ুন: ভাষা আন্দোলনের সৈনিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। সীমিত ভূমি ও সম্পদের বিপরীতে জনসংখ্যার চাপ, দ্রুত নগরায়ণ, জলবায়ু পরিবর্তন এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতা মোকাবিলায় জনসংখ্যা ব্যবস্থাপনাকে জাতীয় উন্নয়নের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখতে হবে।

রাষ্ট্রপতি জানান, দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ তরুণ। এই কর্মক্ষম জনগোষ্ঠীই বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা বা জনমিতিক লভ্যাংশ। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে না পারলে তা ভবিষ্যতে বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের কারণ হতে পারে। তাই তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত (স্টেম), কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী দক্ষতার পাশাপাশি নেতৃত্ব, সৃজনশীলতা, সমস্যা সমাধান ও নৈতিকতার মতো জীবনদক্ষতা অর্জনও জরুরি।

বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’-কে বাস্তব কর্মপরিকল্পনায় রূপ দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

আরও পড়ুন: সহসাই থামছে না ভারী বর্ষণ, বাড়ছে বন্যার শঙ্কা

তিনি জনসংখ্যা বৃদ্ধির হার, মোট প্রজনন হার, বাল্যবিবাহ, পরিবার পরিকল্পনা এবং কিশোর-কিশোরীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে দেশের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এসব বিষয়ে সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, দক্ষতা উন্নয়ন এবং জনমিতিক লভ্যাংশের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেই দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করা সম্ভব।

ট্যাগ:রাষ্ট্রপতি সাহাবুদ্দিনবাংলাদেশ সরকারউচ্চশিক্ষাগবেষণা কার্যক্রমদক্ষ মানবসম্পদ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!