মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিইন্টার্নশিপবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
ক্রিকেট

মালিঙ্গাকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন জিম্বাবুয়ের বোলার

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ PM

টি-টোয়েন্টিতে টানা ২৮ ম্যাচে উইকেট নিয়ে কীর্তি গড়লেন ব্র্যাড ইভান্স
টি-টোয়েন্টিতে টানা ২৮ ম্যাচে উইকেট নিয়ে কীর্তি গড়লেন ব্র্যাড ইভান্স|ছবি: ক্রিকইনফো

ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণে একাধিক হ্যাটট্রিক, যার মধ্যে রয়েছে ডাবল হ্যাটট্রিকও। এই বাক্য দেখেই অনেকেই হয়তো বুঝতে পেরেছেন লাসিথ মালিঙ্গার কথা বলা হচ্ছে। স্লিঙ্গিং বোলিং অ্যাকশনে ব্যাটারদের ঘুম উড়িয়ে দেওয়া মালিঙ্গার একটি রেকর্ড ৯ বছর অক্ষত ছিল। আজ জিম্বাবুয়ের এক পেসারের কাছে ভেঙে গেল সেই রেকর্ড।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপকে ফিরিয়ে বিশ্ব রেকর্ডটা নিজের করে নিলেন জিম্বাবুয়ের পেসার ব্র্যাড ইভান্স। ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে ইভানসকে তুলে মারতে যান হোপ। ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে ব্রায়ান বেনেট ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন। তাতে স্বীকৃত টি-টোয়েন্টিতে টানা ২৮ ম্যাচে উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ইভান্স। এই তালিকায় দুইয়ে থাকা মালিঙ্গা স্বীকৃত টি-টোয়েন্টিতে টানা ২৭ ম্যাচে উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। যার মধ্যে রয়েছে ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে রয়েছে তার সেই হ্যাটট্রিক।

মালিঙ্গার সঙ্গে এই তালিকায় যৌথভাবে দুইয়ে আয়ারল্যান্ডের রস অ্যাডাইর। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত টানা ২৭ ম্যাচে উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অ্যাডাইর। পাকিস্তানের উসমান তারিক এই তালিকায় তিনে। থেমে থেমে স্পিন বোলিং করে এরই মধ্যে আলোচনায় এসেছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে টানা ২৫ ম্যাচে উইকেট পেয়েছেন অদ্ভুত বোলিং অ্যাকশনের এই বোলার। এরই মধ্যে হ্যাটট্রিকও করে ফেলেছেন তারিক।

ইভান্সের কীর্তি গড়ার দিনে বেধড়ক পিটুনি খেয়েছে জিম্বাবুয়ে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান করেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৫৯ রান তাড়া করে জয়ের কীর্তি গড়েছে দক্ষিণ আফ্রিকা। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এত বিশাল রান তাড়া করে জিতেছে প্রোটিয়ারা। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩০ রান করে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়ে ইংল্যান্ড।

ট্যাগ:বিশ্ব রেকর্ডক্রিকেটলাসিথ মালিঙ্গাব্র্যাড ইভান্সজিম্বাবুয়ের বোলার

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!