অবশেষে কয়েক দফা পিছিয়ে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী রবিবার (১২ জুলাই) দুপুর ১২টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশ উপলক্ষে একই দিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়েছিল।
আরও পড়ুন: মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব স্কুল-কলেজ, প্রতিটি ক্লাসরুমে বসবে সিসিটিভি ক্যামেরা
যেভাবে জানা যাবে ফল
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক) থেকে এসএমএস পাঠিয়ে সহজেই ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: DPE <স্পেস> রোল নম্বর এরপর বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি আকিজ গ্রুপে, পদায়ন ৮ জেলায়
উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপেমিস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে।

