মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষাব্যবস্থা

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩-৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষার পরিকল্পনা

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৬ PM

উপদেষ্টা ড. মাহদী আমিন
উপদেষ্টা ড. মাহদী আমিন|ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ২০২৭ সাল থেকে অকৃতকার্য হওয়ার তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। একই সঙ্গে এসব শিক্ষার্থীর তালিকা তৈরি করে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্যোগও নেওয়া হবে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড হেলথ সায়েন্সেস-এ মাস্টার্সে ভর্তি, আবেদন ২০ নভেম্বর পর্যন্ত

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

অনুষ্ঠানে মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও ক্যারিয়ার গঠনে সহায়তা করার লক্ষ্যে এবারই প্রথম এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান।

তিনি বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পিছিয়ে না রেখে তাদের দক্ষতা উন্নয়নে কাজ করা হবে। ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: বিইউপিতে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির সুযোগ আইন বিভাগে, আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, এর পেছনে একক কোনো কারণ নেই। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী বছর থেকে তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।

ট্যাগ:এসএসসি পরীক্ষাঅকৃতকার্য শিক্ষার্থীকারিগরি প্রশিক্ষণপুনরায় পরীক্ষা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!