মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিইন্টার্নশিপবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষা

আবেগীয় বুদ্ধিমত্তা ও নেতৃত্ব বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ক

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:০০ PM

‘আবেগীয় বুদ্ধিমত্তার মাধ্যমে নেতৃত্ব: নেতৃত্ব ও যোগাযোগের মনোবিজ্ঞান’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
‘আবেগীয় বুদ্ধিমত্তার মাধ্যমে নেতৃত্ব: নেতৃত্ব ও যোগাযোগের মনোবিজ্ঞান’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে|ছবি: জিটি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের ডিজেএস সোশ্যাল ইমপ্যাক্ট ক্লাব এবং নির্বাণ-এর যৌথ উদ্যোগে ‘আবেগীয় বুদ্ধিমত্তার মাধ্যমে নেতৃত্ব: নেতৃত্ব ও যোগাযোগের মনোবিজ্ঞান’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জাপানিজ স্টাডিজ বিভাগে আয়োজিত এ কর্মশালায় বিভাগের শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালায় নেতৃত্ব বিকাশে আবেগীয় বুদ্ধিমত্তা, মানসিক চাপ মোকাবিলা এবং কার্যকর যোগাযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা প্রধানমন্ত্রীর

কর্মশালার প্রথম অধিবেশনে বক্তব্য দেন মনোবিজ্ঞানী, চলচ্চিত্র নির্মাতা, লেখক, প্রযোজক ও পরিচালক আকাশ হক। ‘উন্নত নেতৃত্বের জন্য আবেগ বোঝা ও মানসিক চাপ নিয়ন্ত্রণ’ বিষয়ক আলোচনায় তিনি বলেন, একজন দক্ষ নেতার জন্য আত্মসচেতনতা, আবেগ নিয়ন্ত্রণ এবং মানসিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাস্তব জীবনের বিভিন্ন উদাহরণের মাধ্যমে নেতৃত্বে আবেগীয় বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, উপস্থাপক ও উদ্যোক্তা মামুনুর রশীদ। ‘কার্যকর যোগাযোগের মনোবিজ্ঞান: কথা বলা, শোনা এবং বিশ্বাস তৈরি’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, সফল যোগাযোগ শুধু সুন্দরভাবে কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মনোযোগ দিয়ে শোনা, অন্যের অনুভূতি বোঝা এবং পারস্পরিক বিশ্বাস গড়ে তোলাও এর গুরুত্বপূর্ণ অংশ। তিনি অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন।

আরও পড়ুন: মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব স্কুল-কলেজ, প্রতিটি ক্লাসরুমে বসবে সিসিটিভি ক্যামেরা

কর্মশালায় অংশগ্রহণকারীরা বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে জানতে পারেন। অনুষ্ঠানের শেষে বক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে সহযোগী প্রতিষ্ঠান ‘নির্বাণ’, বিভাগের শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং কর্মশালার আয়োজক দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ইতিবাচক সামাজিক প্রভাব তৈরির লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ট্যাগ:আবেগীয় বুদ্ধিমত্তা ও নেতৃত্বকর্মশালাজাপানিজ স্টাডিজ বিভাগঢাকা বিশ্ববিদ্যালয়মনোবিজ্ঞান বিভাগডিজেএস সোশ্যাল ইমপ্যাক্ট ক্লাব

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!