আগামীকাল থেকেই বন্ধ প্রাথমিক বিদ্যালয়

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়|ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার থেকে আগামী ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

এর আগে গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয় ওই অফিস আদেশে।

ওই আদেশের পর অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মনে করেছিলেন, আগামীকাল বিদ্যালয় খোলা থাকবে। এ নিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!