মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষা

বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় সেরা ৪ মাদ্রাসা

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:০১ PM

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড|ছবি: সংগৃহীত

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পাসের গড় হার ৮০.৯৫ শতাংশ। এতে মোট ৩ লাখ ৫৪ হাজার ৩৬ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে চারটি মাদ্রাসার শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফল করেছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে বেফাক মিলনায়তনে বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ ফলাফল ঘোষণা করেন।

চারটি মাদ্রাসা হলো মাদারীপুর শিবচরের জামিয়াতুস সুন্নাহ, নারায়ণগঞ্জের জালকুড়ির জামিআ রাব্বানিয়া আরাবিয়া, যশোরের আশরাফুল মাদারিস ও রাজধানীর দিলুরোড মাদরাসা বা জামিয়া ইসলামিয়া দারুল উলূম।

জামিয়াতুস সুন্নাহর ৬৫২ শিক্ষার্থী বেফাক পরীক্ষায় অংশ নেন। সানাবিয়া উলিয়ায় মো. ইসমাইল হোসেন দ্বিতীয় স্থান, মো. নূরুল ইসলাম ষষ্ঠ স্থান এবং ফজিলতের স্তরে তাউফিকুর রহমান ষষ্ঠ হয়েছেন। এ ছাড়াও কয়েকশ শিক্ষার্থী স্টার মার্ক পেয়েছেন।

জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ১৯১ শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছেন। ফজিলত স্তরে আব্দুল্লাহ বিন ওমর মেধা তালিকায় দ্বিতীয়, সানাবিয়া উলিয়ায় হুসাইন আহমদ চতুর্থ ও সানাবিয়ায় ফয়জুল্লাহ ষষ্ঠ হয়েছেন। মুতাওয়াসসিতায় এনামুল হক দ্বিতীয় ও আব্দুল্লাহ তৃতীয় হয়েছেন।

প্রতিষ্ঠানটির ৯১ শিক্ষার্থী ইবতিদায়ি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে মেধা তালিকায় স্থান করে নিয়েছেন ৮২ জন। মুতাওয়াসসিতায় ৬৬ পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় আছেন ৬২ জন। সানাবিয়ায় ৪৭ পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় স্থান পেয়েছেন ১৩ জন। ফজিলতে ২৫ পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় ৬ জন স্থান পেয়েছেন।

আশরাফুল মাদারিসের ১৯১ পরীক্ষার্থীর মধ্যে সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। সানাবিয়া পরীক্ষায় মো. উবাইদুল্লাহ আল হাসান ও মুহাম্মদ উসমান গনী এবং সানাবিয়া উলিয়ায় মুহা. আবু বকর খান ও মো. তৌফিক খান মেধা তালিকায় স্থান পেয়েছেন।

এবারের পরীক্ষায় দিলুরোড মাদ্রাসা থেকে ১৯১ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সম্মিলিত মেধা তালিকায় ১৯১টি মেধাস্থান অর্জন করে সারা দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে। একইসঙ্গে ঢাকার মধ্যে বরাবরের ন্যায় এবারও প্রথম স্থান লাভ করেছে। হিফজ বিভাগে প্রথম স্থান ও তায়সির জামাতে তৃতীয় স্থান পাওয়ার পাশাপাশি সানাবিয়া উলিয়া পরীক্ষায় ত্বলহা মুহাম্মদ আউয়াল এবং সানাবিয়া স্তরে মো. খালেদ সাইফুল্লাহ ও মো. মাহদী হাসান মেধা তালিকায় জায়গা পেয়েছেন।

ট্যাগ:বেফাকবাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশফল প্রকাশফলাফলপরীক্ষার ফল প্রকাশকওমি মাদ্রাসা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!