ভাষা শহীদদের স্মরণে হাবিপ্রবিতে নির্মিত হবে ‘অমর একুশে’ হল

জিটি রিপোর্ট

প্রকাশ:

হাবিপ্রবিতে আবাসন সংকট নিরসনে আসছে ১২ তলা নতুন হল
হাবিপ্রবিতে আবাসন সংকট নিরসনে আসছে ১২ তলা নতুন হল|ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১৪১ কোটি ৪১ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট ‘অমর একুশে’ ছাত্র হল নির্মাণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে নির্মাণকাজ শুরু করা হবে।

শুক্রবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি অর্থবছরে হাবিপ্রবির অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকার প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থের আওতায় শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে দুটি ১২ তলা আবাসিক হল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ‘অমর একুশে’ নামে একটি আধুনিক ছাত্র হল নির্মাণের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ।

আরও পড়ুন: ভারতে বিক্ষোভ থামাতে শিক্ষা সচিব বদলি

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দরপত্র প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই নির্মাণকাজ শুরু হবে।

হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যাহ বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই ‘অমর একুশে’ ছাত্র হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ হল নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট অনেকটাই দূর হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!