মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষা

বড়দিনের আগেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:৫৮ PM

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন|ছবি: সংগৃহীত

খ্রিষ্টধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথাও জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষামন্ত্রী বলেন, “আশা করছি, এ বছরের ডিসেম্বর মাসে, অর্থাৎ বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে তাদের পাঠ্যবই পৌঁছে দিতে পারব। বইগুলো পরিমার্জিত এবং এর কারিকুলামে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ২০২৮ সালে আমরা নতুন কারিকুলাম ও নতুন সিলেবাস নিয়ে আসতে সক্ষম হব।”

তিনি জানান, মাধ্যমিক স্তরের পাঠ্যবই ইতোমধ্যে পরিমার্জন করা হয়েছে এবং চারটি বিষয়ে নতুনভাবে বই প্রকাশ করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এ কার্যক্রম অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, প্রতিবছর ১ জানুয়ারি ‘বই উৎসব’-এর মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়। তবে এবার নির্ধারিত সময়ের আগেই বই বিতরণের পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, “এসএসসি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস বা নকলের কোনো ঘটনা ঘটেনি। আগামী ২০ জুলাইয়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।”

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার মধ্যে বিদ্যমান সময়ের ব্যবধান কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ ৫৭ হাজার ৩০১ কোটি টাকা

তিনি বলেন, “আমরা সেশনজট এবং বিভিন্ন স্তরের শিক্ষার মধ্যকার গ্যাপ কমিয়ে আনতে কাজ করছি। আশা করছি, ২০২৮ সালের মধ্যে পরীক্ষার পরপরই কলেজে ভর্তি এবং কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। পুরো ব্যবস্থাকে আমরা সমন্বিত বা সিংক্রোনাইজ করছি।”

শিক্ষার্থীদের অযথা সময় নষ্ট এবং কোচিংনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা এমন কারিকুলাম ও সিলেবাস তৈরি করছি, যাতে শিক্ষার্থীরা সৃজনশীল শিক্ষায় উৎসাহিত হয় এবং অপ্রয়োজনীয়ভাবে কোচিং সেন্টারের ওপর নির্ভরশীল না থাকে।”

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনবই উৎসববড়দিনপ্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টাপ্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীশিক্ষার্থীদের সেশনজট কমাতেমাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!