মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিইন্টার্নশিপবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষা

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:২৮ PM

প্রতীকী ছবি
প্রতীকী ছবি|ছবি: এআই দিয়ে তৈরি

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগর ও জেলার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ‘ক্লিন স্কুল টিম’ নামে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করে জেলা প্রশাসকের কার্যালয়কে জানাতে বলা হয়েছে।

সম্প্রতি ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক নির্দেশনা থেকে এসব তথ্য জানা যায়।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা; শিক্ষকদের তত্ত্বাবধানে শ্রেণিকক্ষ পরিষ্কার রাখা; শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের ড্রেন; মাঠ, করিডর, খালি জায়গা, ফুলের টবসহ এডিস মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করা; শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা-সেমিনার আয়োজন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন: মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব স্কুল-কলেজ, প্রতিটি ক্লাসরুমে বসবে সিসিটিভি ক্যামেরা

নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে ছয়টি করণীয় নির্ধারণের কথা বলা হয়েছে। এগুলো হলো—শিক্ষকদের সমন্বয়ে মনিটরিং কমিটি ‘ক্লিন স্কুল টিম’ গঠন; শিক্ষক-শিক্ষার্থীসহ সবার ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা; শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখা; শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশের ড্রেন, খেলার মাঠ, করিডর, খালি জায়গা, ফুলের টব এবং যেখানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান পেশাদার পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে নিয়মিত পরিষ্কার রাখা; শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা এবং সচেতনতামূলক সেমিনার আয়োজন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থা করা।

নির্দেশনা অনুযায়ী, ক্লিন স্কুল টিমের সভাপতি হবেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। সদস্য হিসেবে থাকবেন প্রতিষ্ঠানপ্রধান মনোনীত একজন অভিভাবক, সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা পরিদর্শক (সিটি করপোরেশন এলাকায়) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত একজন প্রতিনিধি (উপজেলা এলাকায়) এবং দুজন শিক্ষার্থী। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানপ্রধান মনোনীত একজন শিক্ষক।

ট্যাগ:ডেঙ্গু প্রতিরোধঢাকাক্লিন স্কুল টিমস্কুল

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!